প্রিমিয়ার লিগ আবাহনীর

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৩, ২০২৩, ০৮:১৭ পিএম

প্রিমিয়ার লিগ আবাহনীর

শেখ জামালকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অঘোষিত ফাইনালে মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং আবহনী লিমিটেড।

এবারের আসরে ১৫ ম্যাচের ১৩ জয়ে সমান ২৬ পয়েন্ট নিয়ে শেষ ম্যাচে মাঠে নামে দু'দল। গত আসরে এই শেখ জামালের কাছেই শিরোপা খুইয়ে ছিলো আবাহনী।

অধিনায়ক নুরুল হাসান সোহান ও তাইবুরের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৮২ রানের চ্যালেঞ্জিং পূঁজি পায় শেখ জামাল।

২৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবাহনীকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার এনামুল বিজয় ও নাইম শেখ। উদ্বোধনী জুটিতে ১৪৫ রান যোগ করেন এই দুই ব্যাটার। এরপর দ্রুতই দুই উইকেট হারায় আবাহনী। এরপর আরও কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আবাহনী। তবে আফিফ হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ বলে হাতে রেখে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

Link copied!