ঢাকা ডমিনেটর্সকে হারিয়ে চতুর্থ ও শেষ দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্লে-অফ নিশ্চিত করলো রংপুর রাইডার্স। রংপুর ২ উইকেটে হারিয়েছে ঢাকাকে। এই ম্যাচ হেরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নিয়ে লিগ পর্ব থেকে বিদায় নিলো ঢাকা।
দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৩৭ রানে হেরে বিদায় নেয় খুলনা টাইগার্স। রংপুরের আগে প্লে-অফ নিশ্চিত করে সিলেট স্ট্রাইকার্স-ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রংপুর। ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে ঢাকা।