ফিক্সিংয়ের প্রস্তাব কৌশলে এড়িয়ে গেলেন সিরাজ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৩, ১১:২৬ পিএম

ফিক্সিংয়ের প্রস্তাব কৌশলে এড়িয়ে গেলেন সিরাজ

সাকিব আল হাসানকে ম্যাচ ফিক্সার অফার করে। বাংলাদেশের এ অলরাউন্ডার সেটা ভুলে যায়। নিয়ম হচ্ছে, কেউ অফার করলে সেটা জানাতে হয় সঙ্গে সঙ্গে। ক্রিকেটের একটি সংস্থা রয়েছে। আকসু এ ব্যাপারগুলো দেখে। ভারতের পেসার মোহাম্মদ পেসার অফার পাওয়ার সাথে সাথে জানিয়ে দিয়ে নিষেধাজ্ঞা এড়ালেন।

ভারতীয় পেসারের কাছে ম্যাচ গড়াপেটার প্রস্তাব এসেছিল। সম্ভবত জানুয়ারি মাসে এই প্রস্তাব পেয়েছিলেন সিরাজ। তখনই বোর্ডের দুর্নীতি বিরোধী শাখার কর্তাদের জানিয়েছিলেন, যে ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালে এমন ঘটেছিল সাকিবের সঙ্গে। তাঁর কাছে ম্যাচ গড়াপেটার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন এক বুকি। সেই কথা বোর্ডকে প্রথমে জানাননি বাংলাদেশের অধিনায়ক। আইসিসি-র নিয়ম অনুযায়ী সাকিবের সঙ্গে সঙ্গে বোর্ডের দুর্নীতিদমন শাখাকে জানানোর কথা। যেটা তিনি করেননি। পরে ঘটনাটি জানা যায়। এর ফলে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় সাকিবকে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বোর্ডকে সঙ্গে সঙ্গেই সিরাজ এই ম্যাচ গড়াপেটার প্রস্তাবের কথা জানান। অস্ট্রেলিয়া সিরিজের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলেছে ভারত। দুটি সিরিজই জিতেছে ভারত। এই ম্যাচগুলোর কোনোটিতে এক জুয়াড়ির ক্ষতি হয়। এর পরেই তিনি সিরাজের সঙ্গে যোগাযোগ করেন। বোর্ডের একটি সূত্র পিটিআইকে বলেছে, সিরাজকে যে বার্তা পাঠিয়েছিল সে পেশাদার কোনো জুয়াড়ি নয়।

Link copied!