ফিফা ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২৩, ০৩:০১ পিএম

ফিফা ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রচার প্রচারণা শুরু হয়েছে। গত রাতে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপের লোগো উন্মোচন করা হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট রোনাল্ডো নাজারিও ডি লিমা লোগোটি প্রকাশ করেন।

লোগোটির মাঝে বিশ্বকাপের সোনালী ট্রফির ছবি বসানো। তার নিচে ‘২৬’ সালের বোল্ড ছাপ দেয়া। ফক্স স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, এই প্রথমবার বিশ্বকাপের লোগোতে সোনালী ট্রফির ব্যবহার করা হয়েছে।

অন্যান্য আসরে ট্রফির মূল ছবি নয়; অঙ্কিত কোনো ছবি ব্যবহার করা হয়েছে। ২০২৬ বিশ্বকাপের লোগোটি ডিজাইন করেছেন ইতালির খ্যাতনামা গ্রাফিক ডিজাইনার লুসিও বসকার্দিন।

এবার বিশ্বকাপটিও বড় । প্রতিবার ৩২টি দেশ অংশ নেয়। আর এবার ৪৮ দেশের বিশ্বকাপ হবে এটি।  

Link copied!