ঢাকা আবাহনী ও মোহামেডানের ফাইনাল দেখতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল রোমান্টিকরা। ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে তারা।
ফেডারেশন কাপের সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ০-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী। ১৪ বছর পর স্বপ্নের ফাইনাল।
আবাহনীর হয়ে গোল করেন ফাহিম দুটি ও ড্যানিয়েল কলিন্দ্রেস একটি গোল করেন। ৩০ মে ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল। সবশেষ ২০০৯ সালে ফাইনালে মোহামেডান টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে শিরোপা জিতেছিল। তাছাড়া এই দুই দল সবশেষ কোনো টুর্নামেন্ট ফাইনালে খেলেছে ২০১১ সালে কোটি টাকার সুপার কাপে।