বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০ হাজার টাকা দিচ্ছেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৪, ২০২৩, ০৯:৩৩ পিএম

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০ হাজার টাকা দিচ্ছেন সাকিব

 

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেই টেস্টের প্রথম দিন শেষ হতেই ফেসবুকে এক বার্তা দেন সাকিব।

টাইগার অধিনায়ক লেখেন, ‘আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক! আমি নিশ্চিত এখন পর্যন্ত আপনারা সবাই বঙ্গবাজার মার্কেটের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন, এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছে। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে।

তাই আমি, আমার  সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে আগামীকালের ক্ষতিগ্রস্থদের ইফতারের জন্য ২০,০০০ টাকা অনুদান প্রদান করব। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন। ’

আগামী ইফতারের খরচ বহনের জন্য তাসকিন আহমেদকে আহ্বান জানান সাকিব। তিনি আরও লেখেন, ‘পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে ২০ হাজার টাকা প্রদান করার জন্য মনোনয়ন করতে চাই। এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্থ সকল ভাই ও বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই। এই রমজান মাসে মহান আল্লাহ তায়ালা তার রহমত ও বরকতে আমাদের এই ক্ষতি পূরণ করার তৌফিক দান করুন। ’

Link copied!