মুকিদুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে সাকিবের ফরচুন বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো কুমিল্লা।
১১ ম্যাচে ৮ জয় ও ৩ হারে ১৬ পয়েন্ট কুমিল্লার। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট আছে সিলেট স্ট্রাইকার্সেরও। রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে সিলেট। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে নেমে গেল বরিশাল।
টুর্নামেন্টের ৩৮তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লার মুকিদুলের বোলিং তোপে ১৯ দশমিক ১ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় বরিশাল। ২৩ রানে ৫ উইকেট নেন মুকিদুল। জবাবে ৯ বল বাকী থাকতে জয় পায় কুমিল্লা।