আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে। দুই দলের মধ্যকার সিরিজটি শুরু হবে ১৪ জুন একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৮ জুন পর্যন্ত হবে এই ম্যাচ।
১০ জুন বাংলাদেশে পা রাখবে আফগানরা। ১১ জুন ঐচ্ছিক অনুশীলন রয়েছে। ১২ ও ১৩ জুন পুরোদমে অনুশীলন শুরু করে ১৪ তারিখ শেরে-ই-বাংলায় শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি।
টেস্ট খেলে ১৯ জুন তারা আবার ভারত চলে যাবে। সেখানে খেলে আবার বাংলাদেশে আসবে ১ জুলাই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে ৫ জুলাই। ৮ ও ১১ জুলাই হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেটি। ওয়ানডে সিরিজ রয়েছে চট্টগ্রামে।
১২ জুলাই সিলেট যাবে দুই দল। একদিন বিশ্রাম নিয়ে ১৪ তারিখে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচটি। ১৬ জুলাই দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলে পরেরদিন বাংলাদেশ ছাড়বে আফগানরা। দুটো টি-টোয়েন্টিই অনুষ্ঠিত হবে সিলেটে।
সিরিজের সূচি
টেস্ট
১ম টেস্ট : ১৪ জুন, মিরপুর
ওয়ানডে
১ম ওয়ানডে : ৫ জুলাই, চট্টগ্রাম
২য় ওয়ানডে : ৮ জুলাই, চট্টগ্রাম
৩য় ওয়ানডে : ১১ জুলাই, চট্টগ্রাম
টি টোয়েন্টি
১ম টি-টোয়েন্টি : ১৪ জুলাই, সিলেট
২য় টি-টোয়েন্টি : ১৬ জুলাই, সিলেট