বাংলাদেশ না নেপাল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৭:৪০ পিএম

বাংলাদেশ না নেপাল

সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃহস্পতিবার নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

গতকাল অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের হ্যাটট্রিক এবং আকলিমা খাতুনের জোড়া গোলে ভুটানকে ৫-০ ব্যবধানে হারিয়ে শীর্ষ দল হিসেবে সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। লিগের তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট লাভ করেছে তারা।

লিগ পর্বের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারানোর পর ভারতের সঙ্গে গোলশুন্য ড্র করেছিল স্বাগতিকরা। ফলে ভুটানের বিপক্ষে গতকালের জয় গ্রুপ সেরার আসনে পৌঁছে দেয় স্বাগতিক বাংলাদেশকে। 

Link copied!