বাংলাদেশকে ১৫৩ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২২, ২০২১, ০৫:৫৮ পিএম

বাংলাদেশকে ১৫৩ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

বাংলাদেশকে জয়ের জন্য ১৫৩ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। আজ টসে জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ব্যাট করার সিদ্ধান্ত নেন। লড়াই ভালই করেছে তারা। কিন্তু নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারানোয় আরো বড় স্কোর হয়নি। ১৯ ওভারে ১৫২ রানে অলআউট জিম্বাবুয়ে। 

মাধেভিরে (২৩), চাকাভা (২২ বলে ৪৩ রান), ডিয়ন মায়ার্স (৩৫) ও জঙ্গির নৈপুণ্যে জিম্বাবুয়ে লড়াকু একটি স্কোর করেছে। অধিনায়ক সিকান্দার রাজা ডাক মেরেছেন। 

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান সবচেয়ে সফল। ৩১ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি। এছাড়া ২টি করে উইকেট সাইফউদ্দিন ও শরীফুল ইসলামের। এছাড়া সাকিব ও সৌম্য ১টি করে উইকেট পেয়েছেন। 

বাংলাদেশ নিজেদের ইতিহাসে ১০০তম টি-টোয়েন্টি খেলছে। এমন ম্যাচ জিততে চাইবে তারা। 

 

Link copied!