বাংলাদেশকে ১৬৮ রানের লক্ষ্য দিল পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৭, ২০২২, ১০:১৬ এএম

বাংলাদেশকে ১৬৮ রানের লক্ষ্য দিল পাকিস্তান

বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের জুটি দাঁড়াতে না পারলেও রিজওয়ান একাই যথেষ্ট হয়ে গেলেন পাকিস্তানের জন্য। তার ব্যাটে চড়েই বাংলাদেশের সামনে ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান।

আজকের এই ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পায়নি বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান টস জিতে নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনেই ব্যাট করতে থাকেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। উদ্বোধনী জুটিতে ৫২ রান তোলার পর মিরাজের বলে বিচ্ছিন্ন হয় এই জুটি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান মোহাম্মদ রিজওয়ান। ৫০ বল মোকাবেলা করে ৭৮ রান করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার। ৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে পাকিস্তান।

Link copied!