দুই ব্যাটার ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজার জোড়া সেঞ্চুরিতে জিম্বাবুয়ের কাছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অসহায়ভাবে হারলো সফরকারী বাংলাদেশ।
আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে কাইয়ার ১১০ ও রাজার অপরাজিত ১৩৫ রানের উপর ভর করে জিম্বাবুয়ে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। এতে নয় বছর ও ১৯ ম্যাচ পর জিম্বাবুয়ে কাছে হার বরণ করলো তামিম ইকবালের দল। ২০১৩ সালের মে’তে বুলাওয়েতে সর্বশেষ জিম্বাবুয়ের কাছে ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক জিম্বাবুয়ে।