বাংলাদেশের চ্যালেঞ্জ ইংলিশদের গতি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১০:০২ পিএম

বাংলাদেশের চ্যালেঞ্জ ইংলিশদের গতি

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ঘরের মাঠে। বাংলাদেশ অবশ্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ভয়ঙ্কর দল। কন্ডিশনের জন্য ইংল্যান্ডকে একটু পিছিয়ে রাখতে হচ্ছে। প্রথম ওয়ানডে ম্যাচ। চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়ের সূচনা হচ্ছে ম্যাচ দিয়ে। পেসারদের লড়াই হবে এমনটাই আভাস তিনি দিয়েছেন। বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড।

ইংলিশ পেসার জোফরা আর্চারদের গতি-বাউন্স সামলানো কঠিন মনে করেন হাথুরুসিংহে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নে চ্যালেঞ্জের কথাটি জানান প্রধান কোচ,‘ তাদের সেরা একটি পেস অ্যাটাক রয়েছে। এই সফরে তাদের স্কোয়াডে ৫ পেস বোলার ও তিন স্পিনার রয়েছে। তাদের পেস বোলারদের মুখোমুখি হওয়াটাই চ্যালেঞ্জ হবে। আমরা ব্যাটিং করি বা বোলিং করি যেকোনো দলের জন্যই ভালো শুরুটা গুরুত্বপূর্ণ।

ইংল্যান্ডের হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মইন আলি। তিনি বলেন,‘ উইকেট কেমন হয় সেটা নির্ভর করবে মাঠকর্মীদের দুই সপ্তাহের উইকেট প্রস্তুতের উপর। তবে আমার মনে হয় এটা খুব ভাল উইকেট। ঢাকার পিচ ব্যাটিং করার জন্য সবসময়ই পছন্দের। আমরা সারা বিশ্বেই এটা (সহজাত খেলা) করেছি। পরিকল্পনা ভিন্ন হলেও মানসিকতা সবসময় একই থাকে। তাই আমরা আত্মবিশ্বাসী, আমরা এখানে ভাল খেলতে পারব।’

এখন পর্যন্ত ২১টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জয় চারটিতে এবং ইংল্যান্ডের জয় ১৭টিতে।

 

Link copied!