আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা।
আগামী ২৭ মার্চ থেকে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ২৯ ও ৩১ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।