ক্যারিয়ারে কাইল মায়ার্সের দুটি সেঞ্চুরি। আর দুটিই বাংলাদেশের সঙ্গে। চট্টগ্রামে ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভিষেক টেস্টে ৪০ ও হার না মানা ২১০ রানের ইনিংস খেলে দলকে জেতান তিনি। ৩৯৫ রান টার্গেট দিয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে সে ম্যাচ জিতে নেয়।
শনিবার সেন্ট লুসিয়ায় সকাল বেলাটা বাংলাদেশের ছিল। ১৩২ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মায়ার্স এসে সেঞ্চুরি করে আবার বাংলাদেশের হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে চলে গেলেন।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩৪০ রান সংগ্রহ করেছে। লিড ১০৬ রানের। বাংলাদেশ প্রথম ইনিং েস ২৩৪ রানে অলআউট হয়।
মিরাজ ও খালিদ আহমেদ ২টি করে উইকেট নিয়েছেন। আর ১টি উইকেট শরিফুলের।
মায়ার্স ১২৬ ও জসুয়া দা সিলভা ২৬ রানে অপরাজিত রয়েছেন। এর আগে ব্ল্যাকউড ৪০, ব্রাথওয়েট ৪১, ক্যাম্ববেল ৪৫ ও রেইফার ২২ রান করেন।
উল্লেখ্য, ২ টেস্টের সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগায় জিতে ১-০ তে এগিয়ে। পদ্মা ব্রিজ ফ্রেন্ডশিপ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি চলছে। এরপর ৩টি টি টোয়েন্টি ও সমান ৩টি ওয়ানডে ম্যাচ রয়েছে।