বাবরের সেঞ্চুরিতে লিড নিল পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৩, ০৭:২৯ এএম

বাবরের সেঞ্চুরিতে লিড নিল পাকিস্তান

লাহোরে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড হেরেছে ৩৮ রানে। এবার বাবর আজম ঝড়ো শতক হাঁকান। এটি তার তৃতীয় আন্তর্জাতিক টি টোয়েন্টি শতরান। ৫৮ বলে ১০১ রানের ইনিংস খেলে হন ম্যাচসেরাও। 

৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। পাকিস্তান এখন ২-০ তে লিড নিল। আর একটি ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। পরের ম্যাচটি নিউজিল্যান্ডের জন্য টিকে থাকার। 

এ ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করে ১৯২ রান সংগ্রহ করে। জবাবে ১৫৪ রানে থেমে যায় নিউজিল্যান্ড। 

Link copied!