বাভুমা জেতালেন দক্ষিণ আফ্রিকাকে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ১১:৪৩ পিএম

বাভুমা জেতালেন দক্ষিণ আফ্রিকাকে

অধিনায়ক তেম্বা বাভুমার সেঞ্চুরিতে এক ম্যাচ বাকী রেখেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। রবিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারিয়েছে সফরকারী ইংল্যান্ডকে। বাভুমা ১০৯ রানের নান্দনিক ইনিংস খেলেন।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়েও গেল দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডেতে ২৭ রানে জয় পেয়েছিলো প্রোটিয়ারা। এই ম্যাচ পেয়ে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দৌঁড়ে ভালোভাবেই টিকে থাকলো দক্ষিণ আফ্রিকা।

Link copied!