বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের অগ্নিপরীক্ষা নেবে ম্যানসিটি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২৩, ০২:১৭ পিএম

বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের অগ্নিপরীক্ষা নেবে ম্যানসিটি

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ আগুনে রাত। সেমিফাইনালের প্রথম লেগ সান্তিয়াগো বার্নাবুতে। রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। গত বার এই রিয়ালের কাছে হেরে বিদায় নিয়েছিল ম্যানসিটি। আর রিয়াল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ম্যানসিটি এবার আর খালি হাতে ফিরতে চায় না। তারা এবার রিয়াল কে হারিয়ে ফাইনালে যেতে চায়।

এর আগের আটবারের দেখায় দুই দলেরই ফলাফল সমান। তিনটি করে ম্যাচে জয় আছে দুই দলেরই। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সাম্প্রতিক ফর্মের বিবেচনায় আজকের ম্যাচের আগে কিছুটা এগিয়ে থাকবে ম্যানচেস্টার সিটি। সর্বশেষ চারবারের দেখায় তিনবারই জয় পেয়েছে সিটিজেনরা।

আবার শেষ ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গত বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেই সিটিজেনদের ৩-১ গোলে হারিয়েছিলো লস ব্লাঙ্কোসরা। 

বাংলাদেশ সময় রাত ১টায় খেলাটি শুরু হবে। আর সনি টেনে খেলাটি দেখা যাবে। 

 

 

 

Link copied!