বার্সেলোনাকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৭, ২০২২, ১২:৪৯ এএম

বার্সেলোনাকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো জিতল রিয়াল মাদ্রিদ। রবিবার লা লিগায় বার্সেলোনাকে ৩-১ ব্যবধানে হারায় তারা। আর এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বার্সেলোনা। আর ৩ পয়েন্ট পেছনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থান তৃতীয়। 

১২ মিনিটে বেনজেমার গোলে লিড নেয় রিয়াল। ভালভার্দে ব্যবধানে দ্বিগুণ করেন। তোরেস বার্সেলোনাকে ১টি গোল এনে দেন বটে। কিন্তু রিয়ালকে আরো একবার গোল উপহার দেন রড্রিগো। আর সেটা পেনাল্টি থেকে। 

Link copied!