বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগে লেভানডভস্কির হ্যাটট্রিক

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২২, ০২:৪৪ এএম

বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগে লেভানডভস্কির হ্যাটট্রিক

বার্সেলোনার জার্সিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করলেন রবার্ট লেভানডভস্কি। চ্যাম্পিয়নস লিগে বুধবার বার্সেলোনা ৫-১ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া প্লজেনকে। লেভা একাই করেছেন তিন গোল। অপর ২টি গোল ফেরেন তোরেস ও কেসির।

এদিকে বায়ার্ন মিউনিখ ২-০ গোলে ইন্টারমিলানকে হারিয়েছে। লরি স্যান একটি গোল করেছেন। আরেকটি আত্মঘাতি থেকে পেয়েছে মিউনিখের ক্লাবটি। ডানিলো ভুলটি করেছেন। 

 

Link copied!