বায়ার্নে লিগের উদ্বোধনী দিনেই সাদিও মানের গোল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২২, ১২:৪৪ পিএম

বায়ার্নে লিগের উদ্বোধনী দিনেই সাদিও মানের গোল

জার্মান বুন্দেসলিগা শুরু হয়েছে শুক্রবার। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ জয়ে শুরু করেছে নতুন মৌসুম। লিভারপুল থেকে উড়ে আসা সাদিও মানে গোল পেয়েছেন প্রথম ম্যাচেই। 

আইনরিক্ট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে খেলা ছিল। ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে। ম্যাচের স্কোরার ৬ জন। আর মানে গোল পেয়েছেন ২৯ মিনিটে। নতুন ক্লাবের হয়ে তার প্রথম গোলে সময় লেগেছে ৩০ মিনিটের কম। 

 

Link copied!