প্যারিসে এখন মেসি ও নেইমার হটাও আন্দোলন চলছে। মেসি সৌদি আরবে চুপ করে আছেন। এত কিছুর মধ্যে কোনো কথা বলেননি বিশ্বচ্যাম্পিয়ন এই ফুটবলার।
পিএসজির এমন উত্তাল পরিস্থিতির মধ্যে এক কাণ্ড করে বসেছেন নেইমার। পিএসজি একটি ছোট দল লেখা ইনস্টাগ্রামের এক রিল ভিডিওতে লাইক দিয়েছেন ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকা। নেইমারের বাড়ির সামনের ভিডিও নিয়ে একটি রিল পোস্ট করে ‘অফউইক্লিয়ার’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ।
সেই ভিডিওতে ক্যাপশন দেওয়া হয়, ‘এটাই হচ্ছে বড় দল হওয়া আর বড় দল হয়ে থাকার মধ্যে পার্থক্য। পিএসজির অভাব এটিই। পিএসজির সমর্থকদের মধ্যে এই বড় দলের সমর্থক-সংক্রান্ত ব্যাপারগুলোরই অভাব। ঐতিহ্য থাকাটা ঐচ্ছিক কোনো বিষয় নয়। বড় দল হিসেবে গড়ে উঠতে এটা (ঐতিহ্য) তৈরির চেষ্টাটা জরুরি। বড় দল হিসেবে আচরণটাও হওয়া উচিত তেমনই। পিএসজি একটা ছোট দল।’
প্যারিসে নেইমারের বাসার সামনে আন্দোলন চলছে। ফলে বিপদে আছেন তিনি।