বিপিএলে কুমিল্লার হয়ে খেলবেন ডেভিড মালান

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৩, ০২:৪১ পিএম

বিপিএলে কুমিল্লার হয়ে খেলবেন ডেভিড মালান

শেষ মুহূর্তে ডেভিড মালানকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জয়ীদের হয়ে খেলার জন্য ৫ জানুয়ারি ঢাকায় আসছেন ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার।

যদিও শুধু দুটি ম্যাচে মালানকে পাবে কুমিল্লা। এরপর তিনি চলে যাবেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলতে। পরে নানা সমীকরণ মিলিয়ে আবার সুযোগ হলে তিনি ফিরে আসতে পারেন।

এক ভিডিও বার্তায় মালান বলেন, '২০২৩ সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। আমাদের দলটি দারুণ। টুর্নামেন্ট শুরু করার জন্যে আমার তর সইছে না।'

বিপিএলে অবশ্য এবারই প্রথমবার খেলছেন না মালান। এর আগে ২০১৬-১৭ আসরে বরিশাল বুলসের হয়ে বিপিএল খেলেছিলেন তিনি।

Link copied!