বিপিএলের টাইটেল স্পন্সর ইস্পাহানি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৩, ০৭:৫৪ পিএম

বিপিএলের টাইটেল স্পন্সর ইস্পাহানি

মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের খেলা। সেই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ঘোষণা করা হল বৃহস্পতিবার। বিপিএলের নবম আসরের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইস্পাহানি। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ইস্পাহানির নাম ঘোষণা করা হয়।  পাওয়ার্ড বাই হিসেবে থাকছে মিনিস্টার গ্রুপ।

ভারতের ক্রিকেটপ্রেমীরা টিভি চ্যানেল ডিসকভারি-এর পাশাপাশি খেলা দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম ফ্যান কোড প্লাস-এ। পাকিস্তানে জিও টিভি ও পিটিভি’তে। যুক্তরাষ্ট্র ও কানাডায় ইএসপিএন সম্প্রচার করবে। এছাড়া খেলা দেখা যাবে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, ওয়েস্ট ইন্ডিজ, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর ও আফ্রিকায়।

টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ব্রডকাস্টিং রাইটস হোল্ডার সেমস অ্যান্ড ডব্লিউএসটি কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং পার্টনার টুয়েন্টিসেভেনথ স্পোর্টস-এর সিইও সঙ্গীত শিরোকদার, বিপিএলের প্রধান পৃষ্ঠপোষক ইস্পাহানির জেনারেল ম্যানেজার ওমর হান্নান ও মিনিস্টার-মাই ওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।

 

Link copied!