এক ম্যাচ হাতে রেখে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৩২ রানে জিতল ইংল্যান্ড। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে ম্যাচটি এখন নিয়মরক্ষার।
জয়ের জন্য ৩২৭ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। বাংলাদেশ ৪৪.৪ ওভারে ১৯৪ রানে অলআউট হয়। দলীয় সর্বোচ্চ ৫৮ রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে।
চতুর্থ উইকেটে সাকিব ও তামিম ৭৯ রানের জুটি উপহার দেয়। এছাড়া আর বলার মত কোনো জুটি হয়নি বাংলাদেশ দলে। এছাড়া তামিম ৩৫, মাহমুদউল্লাহ ৩২ ও আফিফ ২৩ রান করেছেন। পুরো ম্যাচটিই শুরু থেকে নিয়ন্ত্রণে রেখেছিল ইংল্যান্ড। বাংলাদেশকে কোনোভাবে তারা ছাড় দেয়নি।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ৬ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত আসছে..........