বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২৩, ০৯:০৪ পিএম

বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান!

এশিয়া কাপ আয়োজনের স্বত্ব হারালে ভারতে এ বছর অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। সংবাদ সংস্থা রয়টার্সকে এমন কথাই বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। তার ভাষায়, এশিয়া কাপ আয়োজনের স্বত্ব হারালে ভারতে ওয়ানডে বিশ্বকাপ বয়কটের ‘খুবই বাস্তব সম্ভাবনা’ আছে পাকিস্তানের।

আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা এশিয়া কাপ, যার আয়োজক পাকিস্তান। কিন্তু গত সেপ্টেম্বরে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত জানিয়ে দেয়, এশিয়া কাপে খেলতে তারা পাকিস্তানে যাবে না। পাকিস্তান এর পর বিকল্প প্রস্তাব দেয়, এশিয়া কাপে ভারত নিজেদের ম্যাচগুলো আরব আমিরাতে খেলুক, পিসিবির ভাষায় যা এশিয়া কাপের ‘হাইব্রিড মডেল।’

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পিসিবির প্রস্তাবের আনুষ্ঠানিক কোনো জবাব এখনো দেয়নি। তবে পিসিবি চেয়ারম্যান শেঠির দাবি, এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হোক এটাই চায় বিসিসিআই। সেটি হলে ভারতে অনুষ্ঠেয় দুটি টুর্নামেন্ট নিয়ে জটিলতা তৈরি হওয়াই স্বাভাবিক। এ বছর ৫ অক্টোবর থেকে ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। ২০২৫ সালে পাকিস্তানে হবে চ্যাম্পিয়নস ট্রফি।

 

Link copied!