বৃষ্টির ফাঁকে বাংলাদেশের হার এড়ানোর মিশন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৭, ২০২২, ১২:৩১ এএম

বৃষ্টির ফাঁকে বাংলাদেশের হার এড়ানোর মিশন

সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনে ছিল বৃষ্টির দাপট। সকালে আকাশের মুখ ভার। অবশ্য নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়ালেও ঘন্টাখানেক পরই আবারো বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। এতে খেলা বন্ধ রাখা ছাড়া উপায় ছিল না! এ প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে অলআউট ৪০৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৩২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ (আবার বৃষ্টি)। তামিম ৪ ও মাহমুদুল হাসান জয় ১৩ রানে ফিরেছেন। বাংলাদেশ তখনও ১৪২ রানে পিছিয়ে। প্রসঙ্গত, প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ তামিমের উইকেট প্রাপ্তির মাধ্যমে ২৫০ টেস্ট উইকেট শিকারের মাইলফলকে প্রবেশ করেন। মাহমুদুল হাসান ও এনামুল হক বিজয়ের (৪) উইকেটটিও তার (২৫২)। মজার ব্যাপার হচ্ছে, তার ১০০তম উইকেট টি ছিলেন সাকিব আল হাসান ২০০৯ সালে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স ১৪৬ ও ডি সিলভা ২৯ রানে আউট হন। বাংলাদেশের ডান হাতি পেসার খালেদ আহমেদ ১০৬ রান দিয়ে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখান। এছাড়া মিরাজের ৩টি ও শরিফুলের রয়েছে ২ উইকেট। 

 

Link copied!