বৃষ্টির জন্য ৯ ওভার কেটে নেওয়া হয়েছে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচটি এখন ৪১ ওভারের হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরুর কথা থাকলেও দেরি হলো। রাত ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু হবে।
সারারাত গায়ানায় বৃষ্টি হয়েছে। এজন্য মাঠ প্রস্তুত ছিল না। বাংলাদেশ প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নাসুম আহমেদ দলে জায়গা পেয়েছেন।
এদিকে টেস্ট ও টি টোয়েন্টি তে ফ্লপ এনামুল হক বিজয় বাদ দল থেকে। ভাগ্য ভাল নয় ডান হাতি এই ব্যাটসম্যানের। আজ একজন বোলার ৯ ওভার বল করবেন। আর বাকি চারজন ৮ ওভারের বেশি নয়।
বাংলাদেশ দল : তামিম, লিটন, শান্ত, মাহমুদউল্লাহ, নুরুল, আফিফ, মাহেদী, তাসকিন, শরিফুল, মোস্তাফিজ, নাসুম।
ওয়েস্ট ইন্ডিজ : হোপ, কিং, মায়ার্স, ব্রুকস, পুরান, পাওয়েল, শেফার্ড, আকিল, ফিলিপ, সিলেস, মোতি।