বেনজেমার হ্যাটট্রিকে উড়ে গেল বার্সেলোনা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৬, ২০২৩, ০২:৫৩ এএম

বেনজেমার হ্যাটট্রিকে উড়ে গেল বার্সেলোনা

করিম বেনজেমার হ্যাটট্রিকে কোপা ডেল রের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগ ছিল। প্রথম লেগে বার্সেলোনা ১-০ গোলে জিতে এগিয়ে ছিল। রিয়াল মাদ্রিদ এল ক্ল্যাসিকোর ফিরতি লেগে ৪-০ গোলে জিতে গেছে। দু লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে ফাইনালে রিয়াল। 

করিম বেনজেমা লা লিগার ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। টানা ২ ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি। আর ঝড়ে বিধ্বস্ত বার্সেলোনা। নু ক্যাম্পে বার্সেলোনাকে হতবাক করে দিয়েছে রিয়াল। 

প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়র একটি গোল করেছিলেন। পরের অর্ধে বেনজেমা ৫০,৫৮ ও ৮০ মিনিটে গোল করেন। এল ক্ল্যাসিকোয় যা হয়। হাতাহাতি ও উত্তেজনা সব ছিল। তবে জয় রিয়াল ছিনিয়ে এনেছে। 

Link copied!