২৪ বছর পর প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হল বেলজিয়ামকে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২২, ১১:০৬ পিএম

২৪ বছর পর প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হল বেলজিয়ামকে

বাঁচা-মরার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট বিদায় নিলো বেলজিয়াম। কাতার বিশ্বকাপের মঞ্চে ‘এফ’ গ্রুপ থেকে শেষ ষোলোতে যেতে হলে নিজেদের শেষ ম্যাচে ক্রোয়েশিয়াদের বিপক্ষে জিততেই হতো বেলজিয়ানদের। বিশেষ করে একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে কানাডাকে মরক্কো হারিয়ে দেওয়ায় জয় ছাড়া কোনো বিকল্পই ছিল না বেলজিয়ামের সামনে।

২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা বেলজিয়াম প্রথম রাউন্ড থেকে সর্বশেষ বিদায় নিয়েছিল ১৯৯৮ সালে। রাশিয়ায় তৃতীয় হওয়ার আগে ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল দেশটি।

এদিকে বেলজিয়ামের বিপক্ষে ড্র করা সত্ত্বেও পরের রাউন্ডে উঠে গেছে ক্রোয়েশিয়া। ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে লুকা মদ্রিচের দল। তাদের সঙ্গে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে মরক্কো। তারা কানাডাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে ক্রোয়েশিয়ার সমান ৪ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে দুঃখে বিদায় নিলো বেলজিয়াম।

Link copied!