গোহাটিতে রবিবার ৪৭ বলে ১০৬ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না ডেভিড মিলার। ভারত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি ১৬ রানে জিতে নিয়েছে। সে সঙ্গে ১ ম্যাচ হাতে রেখে সিরিজও বগলদাবা করেছে তারা।
ভারত প্রথমে ব্যাট করতে ৩ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আফ্রিকা থেমেছে ওই ৩ উইকেটে ২২১ রানে। মিলার চেষ্টা করে পারলেন না। ভারতের ইনিংসে ২২ বলে ৬১ রান সূর্যকুমার যাদবের। রাহুল ২৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন।
আগামীকাল সিরিজের শেষ ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে।