২০০৫ সালের পর এই প্রথম ব্যালন ডি‘অরের তালিকায় নাম নেই লিওনেল মেসির। অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদোর নামটি রয়েছে। ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অরের দৌড়েই নেই ফ্র্যাঞ্চ মেগাজিন কর্তৃক রেকর্ড সাতবার নির্বাচিত বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি।
এদিকে ২০২২ মৌসুমে এ দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন পোলিশ তারকা রবার্ট লেওয়ানডোস্কি ও ফরাসি তারকা করিম বেনজেমা। প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
অবশ্য ধারণা করা হচ্ছে করিম বেনজেমার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল তার। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগও জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে।
গত বছর দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে দীর্ঘ ২২ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতিয়ে রেকর্ড সপ্তম বার ব্যালন ডি’অর জেতেন মেসি। তবে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে বিবর্ণ এই আর্জেন্টাইন সুপার স্টার। পিএসজির জার্সি গায়ে এখন পর্যন্ত ২৭ ম্যাচে তার গোলসংখ্যা ৮টি। গোলের দেখাতো পাচ্ছেনই না আবার তারকায় ভরপুর তার দল জায়গা ছিটকে গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসর থেকে।