ব্রড এবং অ্যান্ডারসনকে দলে না রাখার সিদ্ধান্ত বোকামি ছিল : স্টোকস

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২২, ০৩:২১ এএম

ব্রড এবং অ্যান্ডারসনকে দলে না রাখার সিদ্ধান্ত বোকামি ছিল : স্টোকস

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ঘোষণা হওয়ার পর প্রথম বার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েই দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন বেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসনকে না রাখাকে বোকার মতো সিদ্ধান্ত বলে মন্তব্য করলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল নির্বাচন নিয়ে অধিনায়ক হিসেবে প্রথম সংবাদিক বৈঠকেই তীব্র সমালোচনা করেছেন নির্বাচকদের। বলেছেন, ‘ব্রড এবং অ্যান্ডারসনকে দলে না রাখার সিদ্ধান্ত বোকামি ছাড়া আর কিছুই নয়।’ তিনি আরও বলেছেন, ‘টেস্ট জেতার সব থেকে ভাল উপায় হল সেরা ১১ জন ক্রিকেটারকে বেছে নেওয়া। অ্যান্ডারসন এবং ব্রড যদি খেলার মতো ফিট থাকে, তা হলে ওদের অবশ্যই দলে রাখা উচিত। কারণ ওরা দু’জনই ইংল্যান্ডের সেরা বোলার। ওরা দুর্দান্ত ক্রিকেটার। আমার মতে ওদের দলে না রাখাটা বোকামি ছাড়া কিছু নয়।

গত মার্চে ৩ টেস্টের সিরিজ ইংল্যান্ড ১-০ তে হেরে যায়। গ্রেনাডার সেন্ট জর্জেসে ১০ উইকেটে জেতে ওয়েস্ট ইন্ডিজ। আর জো রুট পরে অধিনায়কত্ব ছেড়ে দেন। আর বেন স্টোকস দায়িত্ব পান। 

 

Link copied!