গলে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩৭৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক শ্রীলংকা। প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ১৯১ রান করেছে পাকিস্তান।
৩ উইকেট হাতে নিয়ে ১৮৭ রানে পিছিয়ে সফরকারী পাকিস্তান। শ্রীলংকা এখন বড় লিডের আশায় রয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে তারা সুবিধাজনক অবস্থানে থাকবে।
প্রথম দিন ৬ উইকেটে ৩১৫ রান করেছিলো শ্রীলংকা।
পাকিস্তানের আগা সালমান ৬২ রান করেছেন। আর শ্রীলংকার জয়সুরিয়া ২টি ও মেন্ডিস ৩টি উইকেট নেন।