থাইল্যান্ডের মতো দুর্বল দলের কাছে হেরে মহাঅঘটন ঘটিয়েছিল পাকিস্তান। শক্তিশালী ভারতের বিপক্ষে কেমন খেলবে তা নিয়েই ছিল যত দুশ্চিন্তা পাকিস্তান শিবিরে।
কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের পেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ালো চান-তারার দেশটি। স্নায়ুচাপকে জয় করে ভারতের বিপক্ষে ১৩ রানে জিতল পাকিস্তানের মেয়েরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ম্যাচে শুক্রবার আগে ব্যাট করে মাত্র ১৩৭ রানের পুঁজি পায় পাকিস্তান।
বিসমাহের দলের এ স্বল্প পূঁজিই ডিঙাতে পারেনি ভারত। পাকিস্তানের বোলিং তোপে ২ বল বাকি থাকতে ১২৪ রানেই থামে ভারতের মেয়েরা।