ভারতকে হারিয়ে সিরিজে ফিরল ইংল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২২, ০১:২৬ এএম

ভারতকে হারিয়ে সিরিজে ফিরল ইংল্যান্ড

লর্ডসে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতকে ১০০ রানে হারিয়েছে ইংল্যান্ড। ৩ ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। তৃতীয় ম্যাচটি ম্যানচেস্টারে রয়েছে ১৭ জুলাই। অঘোষিত ফাইনালই হবে সেটা। 

ভারত টসে জিতে ফিল্ডিং নিয়েছিল। মইন আলির ৪৭ ও উইলির ৪১ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড ২৪৬ রান সংগ্রহ করে। জবাবে ভারত গুটিয়ে যায় ৩৮.৫ ওভারে ১৪৬ রানে। টপলে ২৪ রানে ৬ উইকেট নেন।  

কোহলি (১৬) ও রোহিত (০) হতাশ করেছেন। এছাড়া সূর্যকুমার ২৭ ও পান্ডিয়া ২৯ রান করে আউট হন। ভারত তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতেছিল। 

Link copied!