ভারতের জয়

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৭, ২০২৩, ০৯:৪৩ পিএম

ভারতের জয়

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত জিতেছে ৫ উইকেটে। অজিদের দেওয়া ১৮৯ রানের লক্ষ্যে ভারত পৌঁছে ৬৭ বল হাতে রেখে। তবে লো স্কোরিং ম্যাচে রোমাঞ্চ ছিল। 

৮৩ রানে ৫ উইকেট হারিয়েছিল ভারত। এরপর ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ১০৮ রানের জুটি গড়ে ভারতকে জয়ের বন্দরে নোঙর করান লোকেশ রাহুল ও রবিন্দ্র জাদেজা। ৯১ বলে ৭৫ রানের হার না মানা ইনিংস খেলেন রাহুল। জাদেজা অপরাজিত থাকেন ৪৫ রানে। এছাড়া ওপেনার শুভমান গিলের ব্যাট থেকে ২০ ও অধিনায়ক হার্দিক পান্ডের ব্যাট থেকে ২৫ রান আসে।

অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ৪৯ রানে তিন উইকেট পান।

 

Link copied!