আগামী ৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে টাইগাররা। সেই ম্যাচের দশ দিন আগে সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে বৃস্পতিবার সন্ধ্যার পর।
ঘোষিত দলে নিয়মিত মুখ প্রায় সবাই আছেন। তবে সুযোগ পাননি মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া শরিফুল ইসলামও নেই দলে।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন।