ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২২, ১২:১০ পিএম

ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

টস জিতে লিটন বলেন, ‘আমরা প্রথমে বল করতে যাচ্ছি। মনে হচ্ছে প্রথম দশ ওভারের জন্য এটি স্টিকি হতে পারে, তাই আমরা প্রথমে বোলিং করছি। আমাদের জন্য তিনজন সিমার ও দুই স্পিনার। আমরা প্রক্রিয়া অনুসরণ করে ভালো ক্রিকেট খেলতে চাই।’

ভারত অধিনায়ক রোহিত শর্মা টস হেরে বলেন, ‘সত্যি বলতে আমি নিশ্চিত ছিলাম না। পিচে কিছুটা আর্দ্রতা আছে বলে মনে হচ্ছে, তাই আমরাও আগে বল করতাম। কিছু ইনজুরি এবং কিছু সমস্যা, আমরা চারজন অলরাউন্ডারকে খেলতে পেয়েছি। ওয়াশিংটন, শার্দুল, শাবাজ, দীপক চাহার। অভিষেক হচ্ছে কুলদীপ সেনের । আমি নিজেই শিখর এবং বিরাটের অর্ডার আপ করি। কেএল রাহুল উইকেট কিপিং করবেন।’

সাত বছর পর বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে ভারত। ২০১৫-র সেই দলের অধিকাংশই নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলে ফিরেছেন বিরাট কোহলি, রোহিত শর্মার হাতে ফিরে এসেছে নেতৃত্ব।

Link copied!