ভিনিসিয়াস-বেনজেমার নিয়ন্ত্রণে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২৩, ০৪:১২ এএম

ভিনিসিয়াস-বেনজেমার নিয়ন্ত্রণে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

সান্তিয়াগো বার্নাব্যুতে লিভারপুল সেভাবে চাপ সৃষ্টি করতে পারল না। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর এ ম্যাচটি নিয়ে হয়তো নির্ভার ছিল। প্রথম লেগে ৫-২ গোল জিতেছিল ১৪ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তবে গোলের সুযোগ অনেক হাতছাড়া হয়েছে। দ্বিতীয় লেগে ভিনিসিয়াসের পাস থেকে বেনজেমা গোল করেছেন ৭৮ মিনিটে। রিয়াল মাদ্রিদ ১-০ গোলে জিতে মাঠ ছেড়েছে। 

রিয়াল মাদ্রিদ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আবারো আশা জাগিয়েছে তারা। বুধবার লিভারপুলকে তারা দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। বেনজেমা ও ভিনিসিয়াস দারুণ খেলেছেন এ ম্যাচে। লিভারপুলের আরো একটি হতাশার মৌসুম গেল। 

নাপোলি ৩-০ গোলে ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের জয় নিয়ে শেষ আটে ইতালির ক্লাব নাপোলি।  

Link copied!