প্রথম সন্তানের মা হলেন রাশিয়ান টেনিস তারকা হার্টথ্রব মারিয়া শারাপোভা। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নবজাতকের ছবি দিয়ে এ খবর জানিয়েছেন শারাপোভা। পুত্র সন্তানের নামও জানিয়ে দিয়েছেন শারাপোভা। পুত্র সন্তানের নাম ‘থিওডোর’ রেখেছেন তিনি।
গত এপ্রিলেই নিজের ৩৫তম জন্মদিনে মা হবার খবর প্রকাশ করেছিলেন শারাপোভা। ইন্সটাগ্রামে নবজাতক, তার বাবা অ্যালেক্সান্ডার জাইল্কসের সাথে নিজের ছবি আপলোড করেন শারাপোভা। ছবির ক্যাপশনে রাশিয়ার সুন্দরি লিখেন, ‘সবচেয়ে সুন্দর, সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সবচেয়ে সন্তোষজনক উপহার, যা ছোট্ট পরিবার হিসেবে আমরা চাইতে পারি।’