ইন্টারমিলানের ছন্দের সঙ্গে পেরে উঠলো না এসি মিলান। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ মঙ্গলবার ছিল সান সিরোতে। আর এবার লাওতারো মার্টিনেজের গোলে ভর করে ১-০ গোলে ইন্টারমিলান হারাল এসি মিলানকে।
২০১০ সালে ইন্টারমিলান চ্যাম্পিয়ন হয়েছিল। ১৩ বছর পর তারা আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। শিরোপা থেকে আর একটি ম্যাচ দুরে ইতালিয়ার ঐতিহ্যবাহী ক্লাবটি।
উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল ইন্টারমিলান। পরে লেগে লিয়াওকে নিয়ে এসেছিলো মিলান। তবে সেটায় কোনো কাজে আসেনি। আগের লেগে জেকো ও ম্যাখতারিয়ান গোল করেছিল। আর এবার আর্জেন্টাইন মার্টিনেজ।
ফাইনালে এখন ইন্টারের প্রতিপক্ষ হতে পারে ম্যানচেস্টার সিটি নয়তো রিয়াল মাদ্রিদ। বুধবার রাত ১টায় মুখোমুখি হবে তারা অপর সেমিফাইনালের দ্বিতীয় লেগে। মাদ্রিদে সান্তিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলে ড্র করেছে রিয়াল ও সিটি।