মাহমুদ ঝলকে সিরিজ জয়ের পথে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২৩, ০৫:১৬ পিএম

মাহমুদ ঝলকে সিরিজ জয়ের পথে বাংলাদেশ

ডান হাতি পেসার হাসান মাহমুদের গতির কাছে পরাজিত হলো আয়ারল্যান্ডের ব্যাটাররা। তৃতীয় ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ড ১০১ রানে অলআউট হয়েছে। সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১০২ রান। 

সিলেটে প্রথম ওয়ানডে জিতেছে বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে তারা। দ্বিতীয় ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। আজ জিততে ওয়ানডে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। 

টস জিতে ব্যাট নেয় আয়ারল্যান্ড। সুবিধা করতে পারেনি তারা। ২৩ বছর বয়সী ডান-হাতি পেসার মাহমুদ ৩২ রানে ৫ উইকেট পেয়েছেন । তাসকিন ৩টি ও ২টি উইকেট পেয়েছেন এবাদত।

 

Link copied!