মিরপুরে সবার আগে ইদের পর হাজির হন মুশফিকুর রহিম। সামনে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সেজন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি তিনি জিমেও কিছুটা সময় কাটান। আর কোনো ক্রিকেটার এদিন আসেননি।
বুধবার সিলেটে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানে কন্ডিশনিং ক্যাম্প রয়েছে। আগামী মাসের ১ ও ২ মে ইংল্যান্ড যাবে বাংলাদেশ দল। এদিকে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে গেছেন পরিবারের কাছে। সেখান থেকে তিনি ইংল্যান্ডে যোগ দেবেন।
৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। এর পর ১২ ও ১৪ মে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।