ওয়ানডে মেজাজে ব্যাট করলেন সাকিব আল হাসান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের সাথে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন। একমাত্র টেস্টে বাংলাদেশ ভাল পজিশনে। সাকিব আজ ব্যাট করতে নেমে ঝড় বইয়ে দেন। ৪৫ বলে করেন ফিফটি। ৯৪ বলে ৮৭ করে আউট হন তিনি। ছক্কা ছিল না। তবে মেরেছেন ১৪টি চার।
এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশ ৪ উইকেটে ২২১ রান তুলেছে ৪ উইকেটে। লিড নিয়ে ফেলেছে তারা। আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়েছিল। মুশফিক এখনো উইকেটে টিকে আছেন। ৭৭ রানে খেলছিলেন তিনি।