বেরসিক বৃষ্টি জল ঢেলে দিল সিলেটে। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে রেকর্ড ৩৪৯ রান তোলে। মুশফিক ৬০ বলে ১০০ রান করেন। এরপর আর বৃষ্টির জন্য আয়ারল্যান্ড ব্যাটই করতে পারেনি। ফলে পরিত্যক্ত হয় ম্যাচ।
সিলেটে বৃষ্টি বাগড়া দেয়ার পর কাট-অফ টাইম নিশ্চিত করা হয় ৯ টা ৩৩ মিনিট। এই সময়ের মধ্যে খেলা শুরু করা গেলে ২০ ওভারে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়াতে পারে ১৮৫ রান। কেননা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ রাত ১১টা ৫৭ মিনিটের মধ্যে শেষ করতে হবে। বৃষ্টি বাঁধায় তাই কার্টেল ওভারে নতুন লক্ষ্য পেত আইরিশরা। এই ম্যাচে সর্বনিম্ন ২০ ওভার খেলা হতে হবে। নইলে ডাকওয়ার্থ লুইস মেথডে পড়বে না ম্যাচ।
এর আগে মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রানের পাহাড় গড়ে স্বাগতিক বাংলাদেশ। ছয় নম্বরে নেমে ৬০ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন মুশফিক। ৬০ বলে শতক করে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিক। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৭৩ ও লিটন দাস ৭০ রান করেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজও টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২৩ মার্চ অনুষ্ঠিত হবে।