প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে একশতম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।
আজ ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে সিলেট সিক্সার্সের হয়ে মাঠে নেমে বিপিএল ইতিহাসে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন মুশফিক।
২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মুশফিক। আজকের আগে বিপিএলের ৯৯ ম্যাচে অংশ নিয়ে টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮২ রান করেছেন মুশি। ৮১ ম্যাচে ২৬৭৬ রান নিয়ে সবার উপরে তামিম ইকবাল।