প্যারিসে কিম কার্দেশিয়ান এসেছিলেন। লিওনেল মেসির খেলা দেখেছেন। কিন্তু হতাশ হয়ে ফিরতে হয়েছে তাকে। ফরাসি লিগ ওয়ানে লিওনেল মেসির দল রবিবার হেরে গেল রেঁনের বিপক্ষে। ২-০ গোলে হার মেসি ও এমবাপ্পেদের।
মেসিকে আজ প্যারিসে ভালভাবে স্বাগত জানানো হয়নি। তার নাম ঘোষণা হতেই শিষ বাজিয়েছে সমর্থকরা। আর মেসি ও এমবাপ্পে গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।
২৮ ম্যাচে অবশ্য পিএসজি ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৯ পয়েন্টের লিড তাদের। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় ঘটায় মানতে পারছেন না প্যারিসের সমর্থকরা।