মেসি ও নেইমারের রাতে পিএসজির দুরন্ত সূচনা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২২, ০২:৪৬ এএম

মেসি ও নেইমারের রাতে পিএসজির দুরন্ত সূচনা

মৌসুমের প্রথম দিনেই বাইসাইকেল গোল করে চমকে দিলেন লিওনেল মেসি। অবিশ্বাস্য গোল বলতে যা বোঝায় সেটাই। মেসি ২টি গোল করেছেন। আর নেইমার ১টি করলেও অ্যাসিস্ট রয়েছে তার। ফ্রেঞ্চ লিগ ওয়ানে মৌসুমে প্রথম ম্যাচে ক্লারমোন্ট ফুট কে ৫-০ গোলে হারাল পিএসজি। 

মেসি দুটি গোল করেন ৮০ ও ৮৬ মিনিটে। নেইমারের গোলটি ছিল ৯ মিনিটে। অপর দুটি গোল হাকিমি ও মারকুইনহসের। পিএসজি বর্তমান চ্যাম্পিয়ন লিগের। দারুণ শুরু তাদের। 

Link copied!