মেসি ম্যাজিকের পরেও হোঁচট পিএসজির

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৬, ২০২২, ০৭:৩৯ পিএম

মেসি ম্যাজিকের পরেও হোঁচট পিএসজির

 লিওনেল মেসির অসাধারণ কার্লিং শটে এগিয়ে গিয়েও বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগীজ জায়ান্ট বেনফিকার সাথে ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়েছে প্যারিস সেন্ট জার্মেই(পিএসজি)। 

লিসবনে আর্জেন্টাইন সুপারস্টার ২২ মিনিটে দুর্দান্ত গোলটি করেন। কিন্তু ডানিলো পেরেইরার আত্মঘাতি গোলে বিরতির আগে বেনফিকা সমতায় ফিরে। আর এতেই ১-১ গোলের ড্র নিশ্চিত হয়। পিএসজি ও বেনফিকা উভয় দলই তিন ম্যাচে সাত পয়েন্ট করে অর্জন করে গ্রুপ-এইচ’র শীর্ষ দুটি স্থানে রয়েছে। 

Link copied!